Others News

ফের ভূমিকম্প!‍ জোরালো কম্পনে আতঙ্ক রাজধানী দিল্লিতে

ফের ভূমিকম্প!‍ জোরালো কম্পনে আতঙ্ক রাজধানী দিল্লিতে


এই নিয়ে এক মাসে পঞ্চমবার। ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। শুক্রবার রাত ৯টা à§® মিনিট নাগাদ রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প টের পাওয়া গিয়েছে পার্শ্ববর্তী এমসিআর এলাকাতেও।এই ভূমিকম্পের মাত্রা রিখটর স্কেলে ৪.৬। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে এই ভূমিকম্পের উত্‍স হরিয়ানার রোহতকের কাছে। মাটি থেকে ১৬ ফুট গভীরে ভূকম্পনের কেন্দ্র।এ দিনের কম্পনের পর রাজধানীর বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।