বাংলায় পুরোদমে খুলছে সরকারি-বেসরকারি অফিস, ধর্মস্থানও

এপার বাংলা প্রতিবেদন : বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। তবে, করোনার রেকর্ড সংক্রমণ সত্ত্বেও লকডাউনে বাংলার জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করতে এবার আরও একধাপ এগোলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগামী ১ জুন থেকে বাংলায় মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলছে, শুক্রবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মমতা। পাশাপাশি আগামী ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়েই সমস্ত সরকারি ও বেসরকারি অফিস খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, '১ জুন থেকে সকাল ১০টা থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলবে। তবে কোনও ধর্মীয় জমায়েত বা সভা করা যাবে না। ১০ জনের বেশি ঢোকা যাবে না। এই দুঃসময়ে আমাদের প্রার্থনা করা ছাড়া কোনও উপায় নেই। যদি ট্রেনে গাদাগাদি করে হাজার হাজার লোক যাতাযাত করতে পারেন, তাহলে মন্দির-মসজিদও খুলতে পারে, এটা আমি ভেবেছি'।
Click this link : https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/584476129114124/

প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, 'বাইরের ভাই-বোনেরা আসছেন আমি খুশি। একটা সিটে কেন ৩-৪ জন বসে আসবেন। গাদাগাদি লোক একসঙ্গে ঢুকিয়ে আনা হচ্ছে, তাঁদের মধ্য়ে করোনা কীভাবে বাড়ছে? মহারাষ্ট্র, চেন্নাই, গুজরাত, মধ্য়প্রদেশ, দিল্লি, হটস্পট থেকে ট্রেন আসছে। রেল মন্ত্রী অতিরক্ত ট্রেন দিন। আপনারা নিজেরাই সামাজিক দূরত্ব মানছেন না। লোকগুলোকে জল খাবার দিচ্ছেন না। কেউ কেউ ট্রেনে মারা যাচ্ছেন। মা মারা গিয়েছে স্টেশনে, বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। কেন মানছেন না? শ্রমিক এক্সপ্রেসের নামে করোনা এক্সপ্রেস চালাচ্ছেন! আপনাদের তো অনেক ট্রেন আছে। রোটেশন করে করুন। যখন বড় তীর্থযাত্রা হয়, তখন কী হয়, ট্রেন বেশি চালানো হয়। এখন তো চলছেই না, যেটুকু চলছে, বেশি চালান। একেকজনকে একেকটা সিটে বসতে দিন। আমরা তো পুরো খরচা দিচ্ছি। তা না করে হাজার হাজার লোককে গাদাগাদি করে পাঠাচ্ছেন। দমবন্ধ ঘরের মতে করে নিয়ে আসছেন। যার ছিল না, তারও করোনা হচ্ছে। তাহলে মন্দির-মসজিদ-গির্জার কী দোষ হল বলুন। আপানরা যদি এটা করতে পারেন, তাহলে কীসের জন্য় মন্দির-মসজিদ বন্ধ রাখব'।মন্দির খোলা প্রসঙ্গে মমতা আরও বলেন, 'মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বারে ঢুকতে গেলে স্য়ানিটাইজ ব্য়বহার করতে হবে। এখন পয়সার কথা ভাবলে হবে না। বেশি পুজো নেব, টাকা পাব বলে, এটা করা যাবে না। অল্প অল্প করে করতে হবে'।অফিস খোলা প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী জানান, 'আগামী ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে সমস্ত অফিস খুলবে। তবে নিয়মকানুন মানতে হবে'। একইসঙ্গে ১ জুন থেকে চা বাগান ও জুট শিল্পেও ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজে যোগ দেওয়া যাবে বলে এদিন জানিয়েছেন মমতা।
Others News





