পরিযায়ী শ্রমিকদের মারধর,ইট ছোড়ার অভিযোগ

29th May 2020 12:19 pm জেলার খবর
পরিযায়ী শ্রমিকদের মারধর,ইট ছোড়ার অভিযোগ


এপার বাংলা প্রতিবেদন,নদীয়া : মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার সময় তাদের উপর হামলা করা হয় এমনকি পরিযায়ী শ্রমিকদের মারধর তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তারা এলাকায় ঢুকলে গ্রামের ছড়াবে কোভিড 19 সংক্রামক। সেই সন্দেহে পরিযায়ী শ্রমিকদের গ্রামে ঢুকতে বাধা দেয়া এলাকার বাসিন্দাদের একাংশ। ঘটনাটি ঘটে নদীয়ার নবদ্বীপ থানার চর ব্রম্য নগর এলাকায়। বৃহস্পতিবার রাত্রে মহারাষ্ট্র থেকে একটি বাসে করে প্রায় 18 জন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছিলেন। তারা কৃষ্ণনগরে থার্মাল স্ক্রীনিং করে গৌরনগর হয়ে নবদ্বীপের চর ব্রহ্মনগরে বাড়ি যাওয়ার পথে গৌড় নগর মোড়ের বাসিন্দারা তাদের বাধা দেয় এবং ওই শ্রমিক দের লক্ষ্য করে দূর থেকে ছোড়া হয় ও তাদের মারধর করা হয় বলে অভিযোগ । এরপর তারা প্রাণ বাঁচাতে গঙ্গার বাঁধের রাস্তা দিয়ে পালায়ে গিয়ে স্থানীয় একটি কোয়ারেন্টাইন সেন্টারে আশ্রয় নেয়।। পরিযায়ী শ্রমিকদের পরিবার ও এলাকার মানুষের সঙ্গে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা।।এরপর চর ব্রহ্মনগর অলিম্পিক মোরে পরিযায়ী শ্রমিকদের একাংশ বিক্ষোভ শুরু করেন।তাদের অভিযোগ প্রশাসনের কাছে তাদের বারিতে আসার জন্য গাড়ির নাম্বার সহ সমস্ত তথ্য দেওয়া থাকলেও তাদের আনার জন্য কোনো রকম ব্যবস্থা করেনি প্রশাসন ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ ও স্থানীয় বিডিও এসে পরিস্থিতি সামাল দেয় এবং পরিযায়ি শ্রমিকদের থানায় লিখিত অভিযোগে দায়ের করতে বলে।এবং অভিযুক্ত দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





Others News

উত্তরবঙ্গের মালদায় এক নার্স সহ করোনা আক্রান্ত ১০

উত্তরবঙ্গের মালদায় এক নার্স সহ করোনা আক্রান্ত ১০


এপার বাংলা প্রতিবেদন,মালদা : মালদায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে একজন মহিলা নার্সিং স্টাফ রয়েছেন বলে জানা গিয়েছে। তিনি পুরাতন মালদার কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন।বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজের ভিআরডিএল-এ যে ১২৭৮টি নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে ৪০টি রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ১০টি পজিটিভ রিপোর্ট মালদার।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদার ১০ জনের মধ্যেই নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে ইংলিশবাজারের ৩ জন, মানিকচকের ৩ জন, কালিয়াচক-১'এর ১ জন, রতুয়া-১'এর ১ জন, চাঁচোল-১'এর ১ জন এবং গাজোলের ১ জন রয়েছেন।ইংলিশবাজারের ৩ জন আক্রান্তের মধ্যে দুজন সাট্টারির এবং একজন বিনোদপুরের বলে খবর। কালিয়াচক-১ ব্লকের আক্রান্তের বাড়ি যদুপুর বলে জানা গিয়েছে। মানিকচকের ৩ জন আক্রান্তের মধ্যে একজন লালবাথানি এলাকার বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আক্রান্তদের মধ্যে মাত্র ৩ জন কোয়ারান্টিন সেন্টারে ছিলেন।

মানিকচকের লালবাথানি, রতুয়া-১ এবং গাজোলের শংকরপুরের আক্রান্তরা কোয়ারান্টিন সেন্টারে ছিলেন। বাকিরা সকলেই বাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে।অন্যদিকে গাজোলের যে মহিলা আক্রান্ত হয়েছেন, তিনি শংকরপুরের বাসিন্দা। তিনি পুরাতন মালদার কোভিড হাসপাতালে নার্সের ডিউটি করছিলেন। সম্প্রতি ডিউটি শেষে চিকিত্‍সা কর্মীদের যে কোয়ারান্টিন সেন্টার মালদা শহরে রয়েছে, সেখানে ছিলেন তিনি।রিপোর্ট পজিটিভ আসার পরে আক্রান্তদের চিহ্নিত করে জোনাল আইসোলেশন সেন্টার এবং কোভিড হাসপাতালে ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৮। এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন।