২৪ ঘণ্টায় ফের রেকর্ড গড়ল ভারত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্ত ৭ হাজার ৪৬৬ জন

29th May 2020 11:41 am দেশের খবর
২৪ ঘণ্টায় ফের রেকর্ড গড়ল ভারত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা  আক্রান্ত ৭ হাজার ৪৬৬ জন


এপার বাংলা প্রতিবেদন : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড তৈরি করল ভারত। একদিনে ভারতে নতুন করোনা রোগী ৭ হাজার ৪৬৬ জন।স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, তথ্যানুয়ায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন। এরমধ্যে হাসপাতালের চিকিত্‍সাধীন রয়েছেন ৮৯ হাজার ৯৮৭ জন। পাশাপাশি ৭১ হাজার ১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বৃহস্পতিবার দিনভর করোনায় আক্রন্ত হয়ে দেশে ৪ হাজার ৭০৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৪৬ জন।সারা রাজ্যে করোনায় মৃত ১৯৮২ জন।মহারাষ্ট্রের পরেই পরে দ্বিতীয় রাজ্য হল তামিলনাড়ু। সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৭২।রাজধানীতে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ২৮১। গুজরাটে কোভিড রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৬২। আন্দামান নিকোবরে কোভিড-১৯ পজিটিভ ছিল ৩৩ জন। সবাই এখন সুস্থ।অন্ধ্রপ্রদেশের মোট আক্রান্ত ৩,২৫১ জন। তার মধ্যে ২, ১২৫ জন সুস্থ হয়েছেন। ৫৯ জনের মৃত্যু হয়েছে।ভারত করোনাভাইরাস লকডাউনের চতুর্থ পর্যায়ে মধ্যবর্তী সময়ে রয়েছে। আগামী ৩১ মে লকডাউন উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার এনিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।





Others News